Sunday, February 15, 2026
Advertisement
Google search engine
الرئيسيةবিনোদনকরোনা আক্রান্ত ঐশ্বর্য ও আরাধ্যা

করোনা আক্রান্ত ঐশ্বর্য ও আরাধ্যা

খবর এইসময়, নিউজ ডেস্কঃ জয়া বচ্চনের করোনা রিপোর্ট নেগেটিভ এলেও এবার করোনা থাবা বসালো প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চনের শরীরে।

প্রথম করোনা রিপোর্ট নেগেটিভ এলেও দ্বিতীয় রিপোর্টে করোনা আক্রান্তের খবর মেলে। তাতেই উদ্বিগ্ন পরিবার। আজ দুপুর নাগাদ এই করোনার দ্বিতীয় রিপোর্ট আসে।

শনিবার বিকেলে বিগ বি ও অভিষেক বচ্চনের করোনা ধরা পড়ায় তোলপাড় তাঁদের অনুরাগীদের মধ্যে। তাঁরা নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান। তবে বচ্চন পরিবারের অন্য সদস্যদের করোনা টেস্ট করানো হলে তাঁদের নেগেটিভ আসে। সংবাদ সংস্থায় এএনআই সূত্রের খবর, দ্বিতীয়বারের পরীক্ষায় করোনা ধরে পড়ে ঐশ্বর্য ও কন্যা আরাধ্যার শরীরে।

জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর রাজেশ টোপও টুইট করে এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছেন, “শ্রীমতি ঐশ্বর্য রাই বচ্চন ও কন্যা আরাধ্যারও কোভিড ১৯-এর পজিটিভ রিপোর্ট এসেছে। শ্রীমতি জয়া বচ্চনের কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট এসেছে। আমরা আশা করি বচ্চন পরিবার শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।”

অন্যদিকে, সিনিয়র ও জুনিয়র বি-র করোনা আক্রান্তের খবর পাওয়ার পরই তাঁদের বাসভবন জলসাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করে বিএমসি৷ এদিন সকালে বিএমসি-র আধিকারিকরা জলসায় যান৷ বাড়িটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখার নির্দেশ দেন৷ দ্রুত সেখানে পুরসভার তরফে স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হবে।

مقالات ذات صلة
- Advertisment -
Google search engine

الأكثر شهرة

احدث التعليقات