Sunday, February 15, 2026
Advertisement
Google search engine
الرئيسيةজেলার খবরগৃহবধূকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার স্বামী ও দেওর

গৃহবধূকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার স্বামী ও দেওর

 

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: গৃহবধূকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার স্বামী ও দেওর। ঘটনাটি উত্তর ২৪ পরগনার জেলার বাগদা থানার আশারু গ্রাম পঞ্চায়েতের মালিপোতা গ্রামের।

মালিপোতা গ্রামের সবজি বিক্রেতা কমল রায় ২০১২ সালে রাজস্থানের আজমির জেলার রেনু কুমারীকে বিয়ে করে নিজের গ্রামে নিয়ে আসেন l স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার অগ্নিদগ্ধ অবস্থায় কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রেণু রায়কে। শুক্রবার সন্ধ্যা ৭ টায নাগাদ মারা যায় রেণু রায় l রেণু রায়ের বাপের বাড়ির পক্ষ থেকে দাদা সুরেদরা চানদেল ইমেলের মাধ্যমে বোনকে ষড়যন্ত্র করে গায়ে আগুন লাগিয়ে মারার অভিযোগ দায়ের করে স্বামী কমল রায় ও দেওর অমল রায়ের বিরুদ্ধে l মৃত রেণু রায়ের দাদার অভিযোগ পেয়ে স্বামী ও দেওরকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ l ধৃতদের আজ বনগাঁ মহাকুমা আদালতে পাঠানো হয়েছে।

مقالات ذات صلة
- Advertisment -
Google search engine

الأكثر شهرة

احدث التعليقات