Sunday, February 15, 2026
Advertisement
Google search engine
الرئيسيةবিনোদনফের করোনার রিপোর্ট পজিটিভ কোয়েল মল্লিক ও স্বামী নিশপালের

ফের করোনার রিপোর্ট পজিটিভ কোয়েল মল্লিক ও স্বামী নিশপালের

শুক্লা রায়চৌধুরী, কলকাতা: করোনার কু -দৃষ্টি থেকে রেহাই পায়নি  বলিউড থেকে টলিউডও। সম্প্রতি কোয়েল মল্লিক স্বপরিবারে করোনায় আক্রান্ত হন। তবে এখনও বিপদমুক্ত নন এই টলি তারকা। দিনে দিনে আশঙ্কা আরও বাড়ছে। আবারও করোনা রিপোর্ট পজিটিভ এল কোয়েল মল্লিক-সহ  স্বামী নিস্পাল সিং-এর।

কোয়েল মল্লিক নিজেই টুইটারে জানিয়েছিলেন যে, তাঁর স্বপরিবার এই মারনাত্মক ভাইরাসে আক্রান্ত। বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিকও আক্রান্ত হয়েছেন। পাশাপাশি সকলেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলেও জানান তিনি।

এরপরে প্রায় বেশ কিছু সপ্তাহ পরেও এখনও কোয়েল সুস্থ হয়ে ওঠেননি বলেই জানা যাচ্ছে। প্রায় কয়েক সপ্তাহ পরেও আবার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে তাঁর। এমনকি কোয়েল ছাড়াও নিশপাল সিং-এরও করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।

তবে মল্লিক পরিবার-সহ টলি পরিবারে আশঙ্কার মধ্যেও একটা খবর অনেকটা স্বস্তি এনেছে যে, রঞ্জিত মল্লিক এখন এই ভাইরাসের কবল থেকে মুক্তি পেয়েছেন এবং আপাতত তাঁরা সকলেই হোম আইসলেশনেই আছেন বলে জানা গিয়েছে।

مقالات ذات صلة
- Advertisment -
Google search engine

الأكثر شهرة

احدث التعليقات