Sunday, February 15, 2026
Advertisement
Google search engine
الرئيسيةরাজ্যের খবরদমদমে মা ও মেয়ের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

দমদমে মা ও মেয়ের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

সৌভিক সরকার, বারাকপুরঃ ভর সন্ধ্যায় মা ও মেয়ের জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে ছড়াল চাঞ্চল্য। শুক্রবার ঘটনাটি ঘটেছে কলকাতা লাগোয়া উত্তর পরগণা জেলার দমদমের মল রোডে। মায়ের নাম অপর্না দাস (৬০) এবং মেয়ের নাম বৈশাখী দাস(২৫)।

এলাকার লোকজন প্রথম দুর্গন্ধ পায়। এর পরেই দমদম থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে দেখে মায়ের মৃতদেহ পচা গলা অবস্থায় খাটের মধ্যে পড়ে আছে ও পাশের ঘরে ঝুলন্ত অবস্থায় মেয়ের মৃতদেহ দেখতে পাওয়া যায়।

বৈশাখীর বাবা মারা যাওয়ার পরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং বাবার পেনশনের টাকাতেই তাদের সংসার চলত। পুলিশের প্রাথমিক অনুমান সেই কারণেই আত্মহত্যা করেছেন। এই মুহূর্তে দমদম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ।

مقالات ذات صلة
- Advertisment -
Google search engine

الأكثر شهرة

احدث التعليقات