Saturday, February 14, 2026
Advertisement
Google search engine
الرئيسيةজেলার খবরসল্টলেকে গাড়ির ধাক্কায় মৃত রিক্সাচালক, আটক গাড়ির চালক

সল্টলেকে গাড়ির ধাক্কায় মৃত রিক্সাচালক, আটক গাড়ির চালক

সৌভিক সরকার, বারাকপুরঃ বিদ্যুৎ দফতরের বোর্ড লাগানো বেপরোয়া  গতির গাড়ির ধাক্কায় মৃত্যু এক রিক্সা চালকের। ঘটনাটি সল্টলেকের ২০৬ ফুট ব্রিজ এলাকার। মৃত রিক্সা চালকের নাম সুশান্ত রায় । চালক ও গাড়িটিকে আটক করেছে বিধান নগর পূর্ব থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে মৃত রিক্সা চালক সুশান্ত রায় যাত্রী নামিয়ে পূর্ব থানার দিক থেকে   ২০৬ স্ট্যান্ড এর দিকে আসছিলেন। সেই সময়  পিছন থেকে দ্রুত গতিতে আসা বিদ্যুৎ দফতরের বোর্ড লাগানো একটি ফোর্ড গাড়ি রিক্সার পিছনে ধাক্কা মারে। ওই রিক্সা চালক ছিটকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আর একটি গাড়ির ওপরে পরেন।

রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা ছুটে এসে তাকে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা  ওই রিক্সাচালককে মৃত বলে ঘোষণা করে।ঘাতক গাড়ির চালক ও গাড়িটিকে আটক করেছে পুলিশ।

مقالات ذات صلة
- Advertisment -
Google search engine

الأكثر شهرة

احدث التعليقات