Sunday, February 15, 2026
Advertisement
Google search engine
الرئيسيةরাজ্যের খবরসেক্টর ফাইভে আইটি কর্মীর শ্লীলতাহানি, গ্রেফতার যুবক

সেক্টর ফাইভে আইটি কর্মীর শ্লীলতাহানি, গ্রেফতার যুবক

সৌভিক সরকার, বিধাননগরঃ রাতের অন্ধকারে সেক্টর ফাইভে ফের ঘটল শ্লীলতাহানির ঘটনা৷ বাড়ি ফেরার সময় দুই মহিলা আইটি কর্মীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ৷ পরে ওই দুই তরুণী সেক্টর ফাইভ থানায় অভিযোগ জানালে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে৷ ধৃতের নাম, বাবু হালদার৷ বাড়ি নারায়ণপুর এলাকায়৷

পুলিশ সূত্রে খবর, বুধবার রাত সাতটা নাগাদ ওই দুই তরুণী সেক্টর ফাইভের কলেজ মোড় এলাকায় দাঁড়িয়েছিলেন৷ অফিস করে তাঁরা বাড়ি ফিরছিলেন৷ সেই সময় হঠাৎ তাঁদের পিছনে এক যুবক এসে দাঁড়ায়৷ দু’জনকে দেখে টোন টিটকারি করতে থাকে৷ নানা অশালীন অঙ্গিভঙ্গি দেখাতে থাকে বলেও অভিযোগ৷

 ঘটনার প্রতিবাদ করলে ওই যুবক দুই তরুণীর সঙ্গে অভব্য আচরণ করে৷ এমনকি তাদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ৷ সেই সময় এলাকায় টহল দিচ্ছিল পুলিশের গাড়ি৷ ওই দুই তরুণীর চিৎকার শুরু করলে পুলিশ এসে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। জানা গিয়েছে, ঘটনার সময় সে মদ্যপ অবস্থায় ছিল৷ আজ ধৃতকে বিধাননগর কোর্টে তোলা হবে৷

مقالات ذات صلة
- Advertisment -
Google search engine

الأكثر شهرة

احدث التعليقات