Sunday, February 15, 2026
Advertisement
Google search engine
الرئيسيةদেশের খবরভয় পাবেন না, আপনার উচ্চতাই বলে দেবে আপনার করোনা সংক্রমণের আশঙ্কা কতটা

ভয় পাবেন না, আপনার উচ্চতাই বলে দেবে আপনার করোনা সংক্রমণের আশঙ্কা কতটা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কাদের করোনা সংক্রমণের আশঙ্কা বেশি? এনিয়ে দীর্ঘ গবেষণা চলছে৷ কখনও দাবি করা হয়েছে পুরুষদের চেয়ে মহিলাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম৷ আবার কখনও বলা হয়েছে, বয়স্কদের মৃত্যু হার অন্যান্য বয়সীদের চেয়ে বেশি৷ লিঙ্গ, বয়স এসব নিয়ে খুঁটিয়ে গবেষণা করার পর এবার করোনায় সংক্রমিত হওয়ার ক্ষেত্রে মানুষের উচ্চতা নিয়ে অবাক হয়ে যাওয়ার মতো তত্ত্ব খুঁজে পেলেন গবেষকরা৷ তাঁদের নয়া দাবি, উচ্চতার জন্যেও একজন মানুষ করোনায় সংক্রমিত হতে পারেন৷
কীভাবে? গবেষকরা ব্রিটেন, নরওয়ে এবং আমেরিকার বিভিন্ন উচ্চতার মানুষের উপর এনিয়ে গবেষণা চালিয়েছিলেন৷ সেই গবেষণার নির্যাস হল, বেঁটে মানুষদের চেয়ে লম্বা মানুষদের করোনায় সংক্রমণের আশঙ্কা দ্বিগুণ৷

গবেষকরা জানিয়েছেন, তাঁরা ২ হাজার লোকের ওপর গবেষণা চালিয়ে দেখেন বায়ুবাহিত ভাইরাসটি লম্বা মানুষদের কাছে সহজে পৌঁছে যাচ্ছে৷ যার ফলে যাঁদের উচ্চতা বেশি তাঁদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি৷ অন্যদিকে উচ্চতা কম হওয়ায় বেঁটে মানুষদের শরীরে সহজে ঢুকতে পারছে না করোনা৷ সেই কারণে তাঁদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম৷ গবেষণার ফলাফল সত্যি হলে করোনা যে বায়ুবাহিত, এই সিদ্ধান্তে উপনীত হওয়া আরও সহজ হল মনে করছেন বহু মানুষ৷

গবেষণায় আরও কয়েকটি দিক তুলে ধরা হয়েছে৷ যেমন দেখা গিয়েছে বদ্ধ জায়গায় যেখানে হাওয়া বাতাস খেলে না সেখানে জীবাণু বেশি মাত্রায় সক্রিয় থাকে৷ ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইভান জানিয়েছেন, ‌এই সমীক্ষার ফলে স্পষ্ট হয়েছে যে শুধু মাত্র ড্রপলেটের মাধ্যমে করোনার সংক্রমণ হচ্ছে, এমনটা নয়৷ বরং বায়ুবাহিত হয়েও করোনা সংক্রমিত হতে পারে। তাই এখনও সামাজিক দূরত্ব বজায় রাখা একান্তই প্রয়োজন। শুধু মাস্ক পরলেই ভাইরাসের থেকে মুক্তির উপায় নেই।

مقالات ذات صلة
- Advertisment -
Google search engine

الأكثر شهرة

احدث التعليقات