Sunday, February 15, 2026
Advertisement
Google search engine
الرئيسيةজেলার খবররাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে ফের ৮ জনের করোনা পজেটিভের হদিশ মিলল ঝাড়গ্রামে

রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে ফের ৮ জনের করোনা পজেটিভের হদিশ মিলল ঝাড়গ্রামে

 

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম জেলায় নতুন করে ফের ৮ জনের করোনা পজেটিভের হদিশ মিলল। ১৫ জুন রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে প্রকাশিত বুলেটিনে নতুন করে ফের ৮ জনের করোনা পজেটিভের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে গত ১৪ জুন পর্যন্ত যে স্যাম্পল নেওয়া হয়েছিল তার ভিত্তিতে এই রিপোর্ট। এ নিয়ে ঝাড়গ্রাম জেলায় সরকারি ভাবে মোট ১৯ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। এমনকি ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে পূর্বের যে ১১ জনের করোনা পজেটিভ ধরা পড়েছিল, তাঁদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। যার ফলে বর্তমানে ঝাড়গ্রাম জেলায় মোট ৮ জন ব্যক্তির শরীরে করোনা পজেটিভ থাকার খবর জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে।

مقالات ذات صلة
- Advertisment -
Google search engine

الأكثر شهرة

احدث التعليقات