Sunday, February 15, 2026
Advertisement
Google search engine
الرئيسيةজেলার খবরবাড়ি থেকে ৪০ কিমি মধ্যে বদলির দাবি পুলিশকর্মীদের পরিবারের

বাড়ি থেকে ৪০ কিমি মধ্যে বদলির দাবি পুলিশকর্মীদের পরিবারের

 

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ:  এক মায়ের আর্তি ‘মাননীয়া মুখ্যমন্ত্রী আমার সন্তানকে পরিবার থেকে বিচ্ছিন্ন করবেন না ।’ আর এক মা বলছেন, মাননীয়া মুখ্যমন্ত্রী আমার সন্তানের পোস্টিং পুনর্বিবেচনা করা হোক।’ ৪০০ কিমি দূরে নয, ফিরিয়ে আনা হোক বাড়ি থেকে ৪০ কিমি দূরত্বের মধ্যে৷বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মানবিকতার সাথে বিবেচনা করা হোক বিষয়টি ,এমনই আবেদন নিয়ে এদিন বনগাঁ জেলা পুলিশ সুপারের অফিসের সামনে একত্রিত হয়ে স্মারকলিপি তুলে দিলেন পুলিশকর্মীদের পরিবারবর্গের সদস্যেরা৷ পুলিশ কর্মীর পরিবারবর্গের দাবি তাদের কারো সন্তান কারো স্বামী বর্তমানে বাড়ি থেকে বহুদূরে পোস্টিং রয়েছে, কেউ সুন্দরবন ,সন্দেশখালি, ভাঙ্গড় সহ জেলা এবং জেলার বাইরে ও অনেকে পোস্টিং এ রয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তারা কেউই বাড়িতে আসতে পারছেন না, পুলিশকর্মী দের পরিবারের দাবি চাকরির প্রতি তাদের যেমন দায়বদ্ধতা রয়েছে কর্তব্য রয়েছে ঠিক তেমনি পরিবারের প্রতিও পুলিশ কর্মীদের কর্তব্য বা দায়িত্ব রয়েছে, যাতে তারা বাড়ি থেকে ৪০ কিমির মধ্যে পোস্টিং পায় এমন দাবি নিয়ে এদিন এক স্মারকলিপি তুলে দেওয়া হয়, জেলা পুলিশ সুপার অফিসে না থাকায় তার পক্ষ থেকে অন্য আধিকারিক স্মারকলিপি জমা নেন , পুলিশকর্মীদের পরিবারের দাবি তাদের আবেদন পৌঁছে দেয়া হোক রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, তাদের আশা রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বিষয়টি মানবিকতার সাথে দেখবেন৷

مقالات ذات صلة
- Advertisment -
Google search engine

الأكثر شهرة

احدث التعليقات