Sunday, February 15, 2026
Advertisement
Google search engine
الرئيسيةজেলার খবরভর সন্ধ্যায় শ্বাসরোধ করে খুন মাছ ব্যবসায়ীকে, ঘটনার তদন্তে বাগুইআটি থানার পুলিশ

ভর সন্ধ্যায় শ্বাসরোধ করে খুন মাছ ব্যবসায়ীকে, ঘটনার তদন্তে বাগুইআটি থানার পুলিশ

সৌভিক সরকার, ব্যারাকপুরঃ ভরসন্ধ্যায় গলা চেপে শ্বাসরোধ করে মেরে ফেলার অভিযোগ উঠল বাগুইআটি অর্জুনপুর পশ্চিম পাড়ায়। পশ্চিম পাড়ার বাসিন্দা বছর ৫২’র স্বপন রাজবংশী পেশায় মাছ বিক্রেতা। প্রতিদিনের মত আজও তিনি সন্ধ্যের সময় বাড়ির কাছেই তাস খেলতে যান।বাড়ি থেকে বেড়িয়ে পল্লী উন্নয়ন ক্লাবের কাছে যেতেই ছোটকা নামে এক যুবক স্বপন বাবুকে গলা টিপে শ্বাসরোধ করে ব্যাপক মারধর করতে থাকে।লকডাউনের জেরে রাস্তাঘাট ছিল ফাঁকা।

বেশ কিছুক্ষণ বাদে হঠাৎই পাড়ার দু-একজন স্বপন বাবুকে মারধর করতে দেখলে ছুটে যায় স্বপন বাবুকে বাঁচাতে।এদিকে লোকজন দেখে ছোটকা পালিয়ে যায়।তড়িঘড়ি স্বপন বাবুকে হাসপাতালে নিয়ে যেতে গেলে পথেই   তাঁর মৃত্যু হয়। ঘটনার কথা জানাজানি হতেই পুলিশে খবর দেওয়া হয়।খবর পেয়ে ছুটে আসে বাগুইআটি থানার পুলিশ। রাতেই  ছোটকা কে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ। তবে ঠিক কি কারণে মারধরের ঘটনা ঘটেছে তার তদন্ত করে দেখছে বাগুইআটি থানার পুলিশ। তবে টাকা-পয়সা সংক্রান্ত কোন বিষয় থাকতে পারে পুলিশের প্রাথমিক অনুমান।

مقالات ذات صلة
- Advertisment -
Google search engine

الأكثر شهرة

احدث التعليقات