Saturday, February 14, 2026
Advertisement
Google search engine
الرئيسيةজেলার খবররেল বেসরকারিকরণের প্রতিবাদে ঝাড়গ্রাম জেলা জুড়ে রেল স্টেশনে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল...

রেল বেসরকারিকরণের প্রতিবাদে ঝাড়গ্রাম জেলা জুড়ে রেল স্টেশনে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রামঃ রেল বেসরকারিকরণের প্রতিবাদে এদিন ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রতিটি রেল স্টেশনে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল কংগ্রেস । মঙ্গলবার ঝাড়গ্রাম রেলস্টেশনে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভ করা হয়। এদিনের বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূলের নেতানেত্রীরা একে একে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখেন । কেবলমাত্র রেল বেসরকারিকরণ নয় এর পাশাপাশি দিনের-পর-দিন পেট্রোল-ডিজেলের দাম যেভাবে বেড়ে চলেছে তারও প্রতিবাদ জানাই ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রী ।

এদিন ঝাড়গাম রেলস্টেশনে অবস্থান-বিক্ষোভে সামিল হোন ঝাড়গ্রাম এর বিধায়ক সুকুমার হাঁসদা, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরবাহা সরেন টুডু , রাজ্য তৃণমূলের এসটি সেলের সভাপতি রবিন টুডু এবং ঝাড়গ্রাম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দুর্গেশ মল্লদেব । এছাড়া উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার তৃণমূলের একাধিক নেতা নেত্রীর পাশাপাশি ঝাড়গ্রাম পৌরসভার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলররা । ঝাড়গ্রাম রেল স্টেশনের পাশাপাশি গিধ্নি রেলস্টেশনে অবস্থান-বিক্ষোভ এর নেতৃত্বে ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য প্রসূন ষড়ঙ্গী ।

খাটখুরা রেলস্টেশনে অবস্থান-বিক্ষোভ নেতৃত্বে ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস ।বাঁশতলা রেলস্টেশনে অবস্থান-বিক্ষোভের দায়িত্বে ছিলেন মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহাশীষ মাহাতো এবং সড়দিয়া রেলস্টেশনের অবস্থান-বিক্ষোভের নেতৃত্বে ছিলেন ঝাড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ মাহাতো । তৃণমূলের পাশাপাশি এদিন ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া বাজার এলাকায় বাম কংগ্রেস যৌথভাবে মিছিল এবং পথসভা করেন । রেল বেসরকারিকরণ এবং পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ।

مقالات ذات صلة
- Advertisment -
Google search engine

الأكثر شهرة

احدث التعليقات