কেন্দ্রীয় সরকারের গৃহীত একাধিক ইস্যুর প্রতিবাদে পথে নামলেন কারা মন্ত্রী

দলীয় কর্মীসমর্থকদের নিয়ে মিছিলে রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

নিজস্ব সংবাদদাতা, নদিয়া: রান্নার গ্যাস সহ পেট্রোপণ্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং ভারতীয় রেলকে বেসরকারিকরণের প্রতিবাদে দলীয় কর্মীসমর্থকদের নিয়ে মিছিলে পা মেলালেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

সোমবার নদিয়ার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে গ্যাস সিলিন্ডারের প্রতীকি ছবি নিয়ে রাস্তায় বের হন। সেই সঙ্গে ২১ জুলাই এর শহিদ স্মরণে এলাকায় এলাকায় মোড়ে মোড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে অংশ নেওয়ার কথা কর্মীদের মনে করিয়ে দেন।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমুখী কর্মসূচি সাধারণ মানুষ এবং স্থানীয় দোকানে দোকানে ঘুরে দোকানদারদের মধ্যে প্রচার করেন। তিনি জানান এই ভাবে রাজ্যের উন্নয়নের বিভিন্ন দিক মুখ্যমন্ত্রীর নির্দেশ মত বুথে বুথে বাড়ি বাড়ি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here