‘দিলীপ ঘোষের লাল চোখ হলুদ চোখে পরিনত করে দেবো’ হুঁশিয়ারী কল্যানের

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ ‘দিলীপ ঘোষের লাল চোখ হলুদ চোখে পরিনত করে দেবো’। ঠিক এই ভাষাতেই বিজেপির রাজ্য সভাপতিকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। শনিবার বাঁকুড়ায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলীয় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, উনি কতো বড় বীর, কতোবড় মাতব্বর আর সাহসী দেখে নেবো বলেও হুঁশিয়ারী দেন। একই সঙ্গে উনি কতটা ‘মায়ের দুধ খেয়েছেন’ সে নিয়েও প্রশ্ন তোলেন এই তৃণমূল সাংসদ।

প্রধানমন্ত্রীকেও এক হাত নেন কল্যান বন্দ্যোপাধ্যায়। বলেন ‘ধন্য তুমি নরেন্দ্র মোদি, ধন্য তোমার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ’। দেশের জিডিপি এক শতাংশে নেমে গেছে। কালনাগিনীর ছোবলের মতো দেশের অর্থমন্ত্রীর ছোবল খেয়ে মানুষ মরছে বলেও তিনি দাবী করেন। একই সঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে সারা পৃথিবীর নিকৃষ্টতম অর্থমন্ত্রী উল্লেখ করে পদত্যাগ দাবী করেন।

সম্পূর্ণ বক্তব্য জুড়ে বিজেপি ও তার দলের নেতাদের হুঁশিয়ারী দেওয়ার পাশাপাশি এখানকার বর্তমান সময়ের তৃণমূল নেতা কর্মীদের বাঁকুড়ায় দলীয় সংগঠন তৈরীর ইতিহাস বর্ণণা করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here