১০ বছরের নাবালিকা যৌন নির্যাতনের শিকার! গ্রেফতার মেসো

কীর্তিমান পাচুঁ মণ্ডল।

 

নিজস্ব প্রতিনিধি, বারাসতঃ  বছর দশেকের এক নাবালিকা যৌন নির্যাতনের শিকার তার মেসোর কাছে। হাতেনাতে ধরে মারধর এলাকাবাসীর,পরে পুলিশের হাতে হস্তান্তর স্থানীয়দের।ঘটনাটি ঘটেছে বারাসাত ২৩ নংওয়ার্ডের সত্যনারায়ন পল্লি এলাকায়।স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বছর দশেকের ওই নাবালিকাকে যৌন নির্যাতন করছিলেন পেশায় ইলেকট্রিক কর্মী সম্পর্কে মেসো পাঁচু মন্ডল।নির্যাতিতার মা মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করেন।অন্যান্য দিনের মত এদিনও  নির্যাতিতার মা পরিচারিকার কাজ করতে বেরিয়েছিলেন এবং বাবা ও কাজে গিয়েছিলেন।ফলে ভাড়া বাড়িতে একাই ছিল মেয়েটি। অভিযোগ, বাড়িতে কেউ না থাকায় সুযোগ নিয়ে পাচু মন্ডল মেয়েটির উপর যৌন নির্যাতন চালায়। ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় বাড়িওয়ালার। জানালা দিয়ে উঁকি মারতেই তিনি বুঝতে পারেন পাঁচুর অপকর্মের বিষয়টি। সাথেসাথেই সকলের গোচরে আনেন তিনি। ডেকে আনা হয় নির্যাতিতার বাবা-মাকে।খবর ছুতে আসে পাড়ার লোকজন। তারপর দরজা খুলে অভিযুক্তকে বাইরে বের করে এনে শুরু হয় উত্তেজিত জনতার গনপিটুনি ।

আত্মীয়ের কুকর্মে উত্তেজিত হয়ে নির্যাতিতার মাও ঝাঁটা দিয়ে মারতে থাকেন সম্পর্কে তার জামাইবাবুকে। অভিযুক্ত পাঁচু মন্ডল সংবাদ মাধ্যমের সামনে তার কুকীর্তির কথা স্বীকারও করে নিয়ে বলেন , ‘আমাকে ছেড়ে দিন, আমি আর কোনদিন এখানে আসব না। চলে যাব অন্য কোথাও’। এই কথা শুনে উত্তেজিত এলাকার জনতা ক্ষিপ্ত হয়ে আবারও মারধর করেন অভিযুক্তকে। এরপর বারাসাত থানার পুলিশ এসে উদ্ধার করে অভিযুক্তকে।পকসো আইনের মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং নাবালিকার মেডিকেল পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here