অনলাইনে টাকা হাতানোর দায়ে ঠাকুরনগর থেকে এক যুবককে গ্রেফতার করল অন্ধ্রপুলিশ

ধৃত নৃপেন বৈদ্যকে বনগাঁ আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।

সৌভিক সরকার, বনগাঁঃ  নানা রকম প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল অন্ধ্র প্রদেশের পুলিশ। ধৃত যুবকের নাম নৃপেন বৈদ্য (২৬) । বাড়ি ত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার ঠাকুরনগর শিমুলপুর এলাকায় ।

গত বৃহস্পতিবার নিজের বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করে অন্ধ্র- প্রদেশের গুন্টুর ডিস্ট্রিক পুলিশ। ধৃত যুবকের বিরুদ্ধে নানা প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতানোর অভিযোগ আছে বলে জানিয়েছে অন্ধ প্রদেশের পুলিশ। প্রাথমিক পর্যায়ে তারা জানিয়েছেন, ধৃত নৃপেন একা নয় । তাদের বেশ কয়েকজনের একটি চক্র মিলে সাধারণ মানুষকে ফোন করত এবং তাদের নানা রকম প্রলোভন দেখিয়ে তাদের অ্যাকাউন্ট নাম্বার থেকে টাকা হাতিয়ে নিত বলে অভিযোগ। আর সেই অভিযোগ পেয়েই অন্ধ প্রদেশের পুলিশ বৃহস্পতিবার রাতে ঠাকুরনগরের শিমুলপুরে হানা দিয়ে নৃপেন বৈদ্যকে গ্রেফতার করে। ধৃত যুবককে ট্রানজিট রিমান্ডে অন্ধপ্রদেশে নিয়ে যাওয়ার জন্য আবেদন করে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here