নিজস্ব প্রতিনিধি, নদিয়াঃ লকডাউনের জেরে বন্ধ শহরের বিভিন্ন মিষ্টির দোকান,বন্ধ দশকর্মার দোকান, বন্ধ মন্দির সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। একই সঙ্গে ভয়াবহ সাইক্লোন আমফান। এই দুইয়ের জেরে বন্ধ সব কাজকর্ম। ফলে গভীর আর্থিক সংকটে পড়েছেন নদিয়ার রানাঘাটের মৃৎশিল্পীরা। তবে এরা অনেকেই প্রতিমা তৈরি করেন না, এদের প্রধান কাজ মাটির সরা, হাড়ি,খুঁড়ি,ভার সহ পূজার বিভিন্ন উপকরণ তৈরি করা। কিন্তু লকডাউনের গেরোয় পড়ে বন্ধ সব কাজকর্ম।










