ওষুধ কিনে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু যুবকের

 

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ওষুধ কিনে আর বাড়ি ফেরা হলনা যুবকের । ঝড় ও প্রবল বৃষ্টির মধ্যেই ওষুধ কিনে শ্বশুর বাড়ি ফিরছিল এক যুবক।পথেই বজ্রপাতে মৃত্যু হয়  তার। মৃতের নাম সুজয় মাজি। শনিবার রাতে বাঁকুড়ার ওন্দা থানা এলাকার গোপালবাটি এলাকার ঘটনা।

স্থানীয় সূত্রেরখবর, ওন্দার চান্দাইডাঙ্গা গ্রামের  বাসিন্দা সুজয় মাজি দুর্গাপুরে একটি বেসরকারী সংস্থায় কর্মরত ছিলেন। লকডাউনে তিনি ওন্দারই শুকলাল গ্রামে শ্বশুরবাড়িতে এসেছিলেন। শনিবার শ্বশুর বাড়ি থেকে স্থানীয় গোপালবাটি বাজারে সাইকেলে চেপে ওষুধ কিনতে এসেছিলেন। ঝড় জলের মধ্যেই শ্বশুর বাড়িতে ফেরার পথে তিনি বজ্রস্পৃষ্ট হন। এলাকার মানুষ দ্রুততার সঙ্গে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here