করোনা আক্রান্ত অভিষেক সিংভি, কোভিড মুক্ত হলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী

প্রতীকী ছবি।

খবর এইসময়, নিউজ ডেস্কঃ এই মুহূর্তে দিল্লিকে করোনার আঁতুড় ঘর বলা যেতে পারে। কোভিড হাসপাতালে একজন ঢুকছেন তো আর একজন বের হচ্ছেন। এবার কোভিড পজিটিভ ধরা পড়ল কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভির। পাশাপাশি এদিনই আবার করোনা মুক্ত হয়ে বাড়ি গেলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।

শুধু অভিষেক মনু সিংভির নয়, তাঁর স্ত্রীও করোনায় আক্রান্ত। তবে পরিস্থিতি খুব গুরুতর না হলেও শরীরে জ্বর রয়েছে। হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি। তাঁর বাড়ির অন্য লোকদেরও কোভিড টেস্ট করে দেখা হচ্ছে। এর আগে কংগ্রেস নেতা সঞ্জয় ঝা করোনা পজিটিভ হয়েছিলেন মুম্বইয়ে। তিনি সুস্থ হয়ে উঠেছেন।

আরোগ্য লাভ করেছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনও। একসময় রীতিমত পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল। আইসিইউ-তে অক্সিজেন দিতে হয় তাঁকে। প্লাজমা ট্রিটমেন্টও হয় তাঁর। পরিস্থিতির খারাপের দিকে গড়ানোয় সরকারি থেকে বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। ১৯ জুন ম্যাক্স হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

২২ জুন তাঁকে আইসিইউ থেকে জেনারেল বেডে সরানো হয়। করোনা পরীক্ষা নেগেটিভ আসায় এবার তাঁকে ডিসচার্জ করা হল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here