কেশপুরে বাজ পড়ে মৃত্যু কলেজছাত্রের,এলাকায় নেমেছে শোকের ছায়া

 

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বাজ পড়ে মৃত্যু হল এক কলেজছাত্রের।বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার ধলহরাগ্রামে ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা কলেজপড়ুয়া প্রলয় খামরুই তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বকছড়ি গ্রামে তাদের তিল চাষের জমিতে তিল গাছ কাটতে গিয়েছিল । সে যখন তিল গাছ কাটছিল সেই সময় আকাশ কালো মেঘে ঢেকে যায় ।তড়িঘড়ি সে সাইকেল নিয়ে বাড়ি আসার জন্য রাস্তার উপরে উঠে আসে। ঠিক সেই সময় তার উপর বাজ পড়ে। সাথেসাথে সে মাটিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় । সেখানে ডাক্তার বাবুরা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করেন। কলেজপড়ুয়া প্রলয়ের মৃত্যুর ঘটনায় কেশপুর থানার ধলহরা গ্রামে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here