দখলে থাকা রেল কোয়ার্টার উচ্ছেদকে ঘিরে উত্তেজনা  ইছাপুরে

সৌভিক সরকার, ইছাপুরঃ শিয়ালদহ মেইন শাখার ইছাপুর স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টার উচ্ছেদের চেষ্টাকে ঘিরে শনিবার উত্তেজনা ছড়ালো ইছাপুরে। চলতি বছরের গত ২৫ জুন রেল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়েছে অবিলম্বে কোয়ার্টারগুলো খালি করে দিতে হবে। মূলতঃ ছয়টি কোয়ার্টার দখলকে ঘিরেই সমস্যা।

https://youtu.be/mLYgcXFjJlI

শনিবার দুপুর বেলায় আর পি এফ আধিকারিক-সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী রেল কোয়ার্টারগুলো উচ্ছেদ করতে আসে। রুখে দাঁড়ায় কোয়ার্টারের বাসিন্দা এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রেল পুলিশ দু-একটি কোয়ার্টার ভাঙচুরও করে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব আপাতত ছয় মাস সময় চেয়ে নিয়েছেন। কিন্তু রেলপুলিস ফের যদি কোয়ার্টার খালি করতে আসে, তাহলে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে জোরদার আন্দোলনের  হুঁশিয়ারি দিলেন বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here