নারদকাণ্ডে আজ জোড়া আবেদনের শুনানি, জেলে অসুস্থ হয়ে পড়লেন ফিরহাদ

চার হেভিওয়েট জামিন পাবেন নাকি সিবিআইয়ের আর্জি মঞ্জুর হবে? আজই মিলতে পারে সেইসব প্রশ্নের উত্তর।

খবরএইসময়,নিউজ ডেস্কঃ চূড়ান্ত নাটকের আবহেই বুধবার নারদকাণ্ডের দুটি আবেদনের শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে। তবে সেই শুনানির আগে অবশ্য ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়রা অসুস্থ হয়ে পরায় তাঁরা এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন।

অন্যদিকে, প্রেসিডেন্সি সংশোধনাগারে অসুস্থ বোধ করলেন ফিরহাদ হাকিম। সংশোধনাগার সূত্রে খবর,তাঁর জ্বর এবং পেটে ব্যথা রয়েছে। তিনি স্বাভাবিক খাওয়া-দাওয়া করেছেন এবং ঘুমও ঠিকঠাকভাবে হয়েছে গতরাতে।আজ  সকালের  সকল শারীরিক কাজকর্ম সেরেছেন তিনি। সংশোধনাগারে থাকার সময় যে সকল পরিসেবা রয়েছে সেগুলো তাকে দেওয়া হবে। এমনকি করোনা পরীক্ষাও হতে পারে বলে জানা গিয়েছে। তবে হাসপাতালে যেতে অস্বীকার করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here