পদ্ম শিবিরে যোগ দেবেন শুভেন্দু ! মুখ খুললেন ফিরহাদ

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ  রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু শুভেন্দু অধিকারী বিজেপি দলে নাম লেখাতে চলেছেন। এই নিয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ”আমরা যাঁরা গান্ধী বাদ করে বড় হয়েছি, তাঁদের পক্ষে গান্ধীর হত্যাকারীদের সঙ্গে হাত মেলানো এটা খুব অস্বাভাবিক এবং কষ্টকর”।

শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও কি একই কথা প্রযোজ্য, জিজ্ঞাসা করতেই ফিরহাদ হাকিম অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়ে বলেন, ”আমি আমাদের কথা বলছি”।

ইতিমধ্যেই গুঞ্জন শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় বুলেট প্রুফ গাড়ি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অনুমোদন দিয়েছে। জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছেন শুভেন্দু অধিকারী। এরই মাঝে আগামী ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারী পদ্ম শিবিরে যোগ দেবেন, এমন জল্পনা বঙ্গ রাজনীতিতে তুফান তুলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here