পাবজি নেশায় মত্ত কিশোরকে আছড়ে মারল হাতি

 

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুরঃ জঙ্গল লাগোয়া গ্রামেরই এক রাস্তার ধারে বসে মোবাইলে পাবজি গেমে মশগুল এক কিশোরের উপরে হামলা চালাল হাতি। আর সেই হাতির আক্রমণে প্রাণ হারালেন ওই কিশোর। মোবাইলে পাবজি গেমের নেশাই প্রাণ কেড়ে নিল ১৮ বছরের কিশোর রথীন মান্নার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর আমজোড় গ্রামে।

পিড়াকাটা বনাঞ্চলের অন্তর্গত আমজোড়ের জঙ্গলে কয়েকদিন ধরেই হাতি আস্তানা গেড়েছিল। এবং সন্ধ্যে হলেই সেই হাতির পাল খাদ্যের সন্ধানে গ্রামের ভিতর বেরিয়ে পড়ছে বলে স্থানীয় সুত্রে জানা গিয়েছে।জঙ্গলে হাতির উপস্থিতি জানা সত্ত্বেও মঙ্গলবার ওই যুবক জঙ্গল লাগোয়া গ্রামের এক রাস্তার ধারে বসেই মোবাইলে পাবজি গেম খেলছিল।

পাবজি গেমে এতোটাই মশগুল হয়ে পড়েছিল যে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেলেও তার কোনো হুঁশ ছিল না।সেই সময় একটি হাতি খাদ্যের সন্ধানে গ্রামের উদ্দ্যেশ্যে রওনা দেয় এবং হঠাৎই মোবাইলে পাবজি খেলতে থাকা রথীনের সামনে এসে দাঁড়ায় জঙ্গল থেকে আসা হাতিটি।রথীন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চিৎকার করতে থাকলে, হাতিটি তাকে শুঁড়ে প্যাচিয়ে ছুঁড়ে মারে। তার চিৎকারে স্থানীয়রা গিয়ে হাতিকে তাড়িয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here