ফের হাওড়া ব্রিজে উঠে পড়লেন মানসিক ভারসাম্যহীন মহিলা

 

 নিজস্ব প্রতিনিধি, হাওড়াঃ   এক মাসের ব্যবধানে এই নিয়ে পরপর দু’বার। বৃহস্পতিবার সন্ধ্যায় ফের আরও একবার পুলিশের নজর এড়িয়ে চার নম্বর পিলার ধরে হাওড়া ব্রিজে উঠে পড়েন ডলি ঘোষ নামের মানসিক ভারসাম্যহীন এক মহিলা। মিনিট দশেকের মধ্যেই তাকে উদ্ধার করে নর্থ পোর্ট থানার পুলিশ। এর আগেও গত ৭ জুন রবিবার সন্ধ্যায় হাওড়া ব্রিজে উঠে পড়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, ওই মহিলা এদিনও অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন। কিভাবে তিনি আবার হাওড়া ব্রিজে উঠে পড়লেন নর্থ পোর্ট থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here