বনগাঁয় তিন বছরের শিশুকে যৌন হেনস্থা, গ্রেফতার যুবক

সৌভিক সরকারঃ  রাজ্যে বেড়ে চলা নারী নিগ্রহ, ধর্ষণ, খুনের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে চলেছে রাজ্যের বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। এরপরেও ফের নারী নিগ্রহের ঘটনা ঘটলো বনগাঁয়।

তিন বছরের নাবালিকা শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম রাহুল শর্মা। ঘটনা উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার দীনবন্ধু নগর এলাকায়।

শিশু কন্যার পরিবারের অভিযোগ, অভিযুক্ত প্রতিবেশী রাহুল শর্মা গত বৃহস্পতিবার নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় নাবালিকা শিশুকন্যাকে। এরপর তার ওপর শারীরিক অত্যাচার চালায় বলে অভিযোগ। শিশুকন্যা বাড়িতে এসে পুরো ঘটনা তার মা-বাবাকে জানায়।

শুক্রবার অভিযুক্ত রাহুল শর্মার বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here