ব্যাংক একাউন্টে কয়েক কোটি টাকা থানার দ্বারস্থ যুবক

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে একাউন্টে টাকা দেখে চক্ষু চড়কগাছ। দেখা যাচ্ছে কয়েক কোটি টাকা একাউন্টে রয়েছে। ঘটনায় আতঙ্কিত যুবক থানার দ্বারস্থ। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার হাবড়া থানার বাউগাছি নাংলা পাড়া এলাকায়। স্থানীয় যুবক সুদীপ্ত হাজরা দিনমজুরের কাজ করে কোন রকম সংসার চলে।

স্থানীয় এক গ্রাহক সেবা কেন্দ্রে অ্যাকাউন্ট রয়েছে তার সেই অ্যাকাউন্ট এই কয়েক কোটি টাকা ঢুকে গিয়েছে এরপর থেকে ঘুম উড়ে গেছে সুদীপ্ত হাজরার। তড়িঘড়ি তিনি হাবরা থানা দ্বারস্থ হয়েছেন। কোথা থেকে এত গুলি টাকা দিনমজুরের একাউন্টে ঢুকলো তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে প্রশাসনের আধিকারিকরা যদিও ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বর্তমানে ব্লক করা হয়েছে।

সুদীপ্ত হাজরা দীর্ঘদিন মহারাষ্ট্রের কর্মরত ছিলেন মা মারা যাওয়ার পর গ্রামে ফিরে আসেন কোনরকম দিনমজুরি করে সংসার চলছে এর মধ্যেই ব্যাংক একাউন্টে এতগুলো টাকা ঢুকে গিয়েছে ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সুদীপ্ত।তবে, প্রশাসনের কাছে দ্বারস্থ সুদীপ্ত জানান আমারে টাকা চাইনা আমার নিজের ব্যাংকের একাউন্টে দ্রুত সচল করে দিন আমার জিয়া পয়সা ছিল সেগুলো যাতে আমি তুলতে পারি।
তবে এতগুলো টাকা কোথা থেকে এলো তা নিয়ে তদন্ত করছে হাবরা থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here