বৃষ্টির রাতে মর্মান্তিক দুর্ঘটনা বনহুগলী বি.টি.রোড-এ

পল্লব হাজরা, বরাহনগর : ছোট থেকেই বাইকের প্রতি ছিল আলাদা ভালোবাসা আর সেই বাইকই দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিল বরাহনগর বনহুগলী লেকভিউ পার্কের যুবক রাজদীপ রায়(২৩)’র।

প্রতিবেশী সূত্রে খবর, গত সোমবার বৃষ্টিভেজা রাতে মোটর বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন রাজদীপ। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের এক পিলারে ধাক্কা মারেন তিনি।বাইক থেকে ছিটকে পড়ে বিটি রোডের উপর মুখ থুবড়ে পড়েন রাজদীপ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বরাহনগর থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশই যুবককে বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং সেখানকার ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এরপর, মৃতের মোবাইলের সূত্র ধরে পরিবারে খবর দিলে প্রতিবেশী ও মৃতের বাবা দেহ শনাক্ত করেন। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বরাহনগর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here