ভালোবাসার টান!ছাত্রীকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন করলেন শিক্ষিকা

 

 

খবর এইসময় ডেস্কঃ প্রেমের নানা অধ্যায়ের কথা জানা থাকলেও ছাত্রীকে বিবাহবন্ধনে আবদ্ধ করার জন্য শিক্ষিকা লিঙ্গ পরিবর্তন যা কার্যত নজিরবিহীন। এমনই এক ঘটনার সাক্ষী রইল রাজস্থানের ভরতপুর অঞ্চল।

মীরা কুন্তল রাজস্থানের এক বিদ্যালয়ের শারীরশিক্ষার শিক্ষিকা। ছাত্রী কল্পনা ফৌজদারের সাথে প্রথম আলাপ সেখানে যা ছাত্রী শিক্ষিকার সেই সম্পর্ক রূপ নেয় প্রেমে।

 

বিয়ের জন্য নিজের লিঙ্গ পরিবর্তন করে মীরার নাম হয়েছে আরাভ। জানা গেছে, কল্পনা ফৌজদার একজন রাজ্যস্তরে কবাডি খেলোয়াড়। আগামী বছর জানুয়ারি মাসে একটি টুর্নামেন্টে তিনি পা রাখতে চলেছেন দুবাইয়ে। তার আগেই দুজনে বিয়েটা সেরে নিলেন।

মীরা জানিয়েছেন, ‘‌মেয়ে হিসেবে জন্মেছিলাম। কিন্তু নিজেকে সবসময়ই ছেলে হিসেবে ভাবতাম। আমি নিজের ইচ্ছেতেই লিঙ্গ পরিবর্তন করিয়েছি। ভালবাসার জন্য এই কাজ আমার কাছে তুচ্ছ’। লিঙ্গ পরিবর্তনের জন্য প্রথমবার অস্ত্রোপচার করাই ২০১৯ সালে।’‌ কল্পনা আবার জানিয়েছেন, লিঙ্গ পরিবর্তন না করলেও তিনি মীরাকেই বিয়ে করতেন।

 

নানান বাধা-বিপত্তি কে জয় করে অবশেষে সম্প্রতি একইবাঁধনে জুটি বাঁধলেন শিক্ষিকা ও ছাত্রী।

ভালবাসার এই কাহিনী ছড়িয়ে পড়তেই প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here