মাত্র চল্লিশ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ‌ শুক্লা

পল্লব হাজরাঃ  হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিগ বস সিজেন ১৩ জয়ী অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। মৃতুকালীন তাঁর বয়স হয়েছিল ৪০ বছর।
জানা গিয়েছে, বুধবার রাতে প্রতিদিনের মতো ওষুধ খেয়ে ঘুমাতে যান। রাতেই ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন তিনি এমনটাই জানান চিকিৎসক মহল। বৃহস্পতিবার মুম্বাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিদ্ধার্থ।
১৯৮০ সালে ১২ই ডিসেম্বর মুম্বাইয়ে জন্ম তাঁর। মুম্বাইয়ের জেভিয়ার্স স্কুলে পঠনপাঠন শেষ করে কেরিয়ার শুরু করেন ইন্টিরিয়র ডিজাইনিং নিয়ে। ছোট বেলা থেকেই অভিনয়ের প্রতি বাড়তি উৎসাহ থাকার জন্য কিশোর বয়সে মডেলিং করেছেন তিনি। পরবর্তী সময়ে মডেলিং এর হাত ধরেই টেলি ধারাবাহিকে আসা।
হিন্দি জনপ্রিয় টেলি ধারাবাহিক ‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তাক’ তাঁকে আলাদাই খ্যাতি এনে দেয়। বলিউডে বরুণ ধাওয়ান ও আলিয়া ভাটের অভিনিত ‘হামটি শর্মা কি দুলহানিয়াতে’ সিদ্ধার্থ এর অভিনয় প্রশংসনীয়।
এরপর বিগবস সিজিন ১৩ তে তাঁর সাফল্যের জন্য দর্শকদের মনে আলাদা জায়গা করে নেন। নানান কাজের আবেদনও আসে অভিনেতার কাছে। একতা কাপুরের ‘ব্রোকেন বাট বিউটিফুল’ শো তে শেষ বারের মতো দেখা যায়।
সিদ্ধার্থর অকাল প্রয়াণে শোকের আঁচ এসে পড়েছে টলিপাড়ায়। যশ, নুসরত সহ বিশিষ্ট তারকারা শোকবার্তা জ্ঞাপন করেন। অনুরাগী সহ বিনোদন জগতের ব্যক্তিত্বরা অনেকেই সিদ্ধার্থর মৃত্যুতে শোকাহত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here