মেয়েদের পার্ক থেকে ঘুড়িয়ে নিয়ে আসতেই ঘরে বায়ুসেনা কর্মীর স্ত্রীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, পলতা:  দুই মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলেন পলতার বায়ুসেনা কর্মী অমর লাল। সন্ধ্যায় মেয়েদের নিয়ে বাড়ি ফিরতেই দেখতে পান এক  ভয়ঙ্কর দৃশ্য। তিনি ঘরে ঢুকতেই দেখতে পান তার স্ত্রী অঞ্জনা দেবী রক্তাক্ত অবস্থায় পরে রয়েছেন বিছানার উপর।  তিনি ঘর থেকে চিৎকার করে রাস্তায় বেরিয়ে আসেন এবং হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকেন।

অমর লাল বাবুর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এবং ঘরের ভেতর গিয়ে তারা দেখেন রক্তাক্ত অবস্থায় বিছানার উপর আনুমানিক বছর পঁচিশের রঞ্জনা দেবীর মৃতদেহ । সাথে সাথেই খবর দেওয়া হয় স্থানীয় থানায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪পরগনা জেলার পলতা জহর কলোনি এলাকায়।

ঘটনায় উল্লেখ্য, মাত্র দিন ১৫ আগে পলতা জহর কলোনি এলাকায় ভট্টাচার্য্য বাড়িতে ভাড়া আসেন সস্ত্রীক পলতা বায়ুসেনা ছাউনিতে সার্জেন্ট পদে কর্মরত অমর লাল। শুক্রবার বিকেলে দুই মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে যান অমর লাল বাবু। সেই সময় বাড়িতে একাই ছিলেন অমর লাল বাবুর স্ত্রী অঞ্জনা দেবী।

ঘটনা নিয়ে বলতে গিয়ে স্থানীয় বাসিন্দা সৌরভ মল্লিক ও  উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রতিনিধি শুভদীপ সরকার জানান, দিন ১৫ আগে বিজন ভট্টাচার্যের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া আসেন বায়ুসেনার ওই কর্মী। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দুই মেয়েকে পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে বাড়ি ফেরেন অমর লাল বাবু। হঠাৎই তিনি ঘর থেকে চিৎকার করে রাস্তায় বেরিয়ে আসেন এবং হেল্প বলে চিৎকার করতে থাকেন। আমরা শুনতে পেয়ে ছুটে যাই সেখানে এবং দেখতে পাই তার স্ত্রী অঞ্জনা দেবীর রক্তাক্ত মৃতদেহবিছানায় পড়ে রয়েছে। যদিও সেই সময় বাড়িতে কেউ ছিলেন না।

খবর দেওয়া হয় নোয়াপাড়া থানায়। ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি জগদ্দল সুব্রত মন্ডল , নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পার্থসারথি মজুমদার সহ অন্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পলতা বায়ুসেনা ছাউনির কর্মীরাও। এরপর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।তবে, অঞ্জনা দেবীকে খুন করা হয়েছে বলেই স্থানীয়দের ধারণা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here