মুর্শিদাবাদে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩

 

মনিকা হালদার, মুর্শিদাবাদঃ লকডাউন এর বাজারেও বন্ধ হয়নি বেআইনি অস্ত্র কারবারি। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ জেলা পুলিশ।

শনিবার মুর্শিদাবাদ জেলা পুলিস সুপার কে শবরী রাজকুমার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রাণীনগরের বিভিন্ন এলাকা থেকে ৭ টি পিস্তল, ৭ টি ম্যাগাজিন, ৬ টি পাইপগান, ১ টা মাসকেট ও ১৮ রাউন্ড তাজা কার্তুক উদ্ধার করে।

পুলিশ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মোবি সেখ, মুস্তাকিন রহমান ও মোমিন সেখ নামে তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের শনিবার আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন পুলিস সুপার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here