রাস্তায় পড়ে পিপিই কিট, কাঠগড়ায় বারাসতের এক ডায়াগনস্টিক সেন্টার

নিজস্ব সংবাদদাতা, বারাসত: ফের বারাসত হাসপাতালের ছায়া এবার ডায়াগোনস্টিক সেন্টার সংলগ্ন এলাকায়৷ পুরসভার প্রশাসক মন্ডলী কাঠগড়ায় তুলছে বারাসত ডায়াগোনস্টিক সেন্টারকে৷ করোনা সংক্রমণের ক্রমবর্ধমান আবহে ব্যবহৃত পিপিই কিট পড়ে আছে ঘনবসতিপূর্ণ এলাকায় প্রকাশ্য বারাসতের নবপল্লী এলাকায় রাস্তার পাশে।

একপাশে বারাসতের একটি ডায়াগোনস্টিক সেন্টার যেখানে বিভিন্ন প্যাথলজিক্যাল টেস্ট হয়। লকডাউনের সকালে শুক্রবার এলাকার মানুষ নবপল্লী সার্কুলার রোডে পিপিই কিট পড়ে থাকতে দেখেই শিউরে উঠলেন। তাঁরা কাছে দাঁড়িয়ে থাকা সিভিক ভলেন্টিয়ারদের বিষয়টি জানিয়েছিলেন। তাও দীর্ঘ সময় ধরে পড়ে থাকল ব্যবহৃত কিট। আর এই বিষয়ে অস্বস্তি বাড়তে থাকল এলাকাবাসীর।

অবশেষে পুরসভার প্রশাসকমন্ডলীর স্বাস্থ্যর দায়িত্বে থাকা প্রশাসক চম্পক দাস সরাসরি কাঠগড়ায় তুললেন নবপল্লীর ডায়াগোনস্টিক সেন্টারটিকে। চম্পক দাস ডায়াগোনস্টিক সেন্টারের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুললেন গণমাধ্যমের সামনে। তিনি বিষয়টির বিশদ খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here