শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চীনা প্রেসিডেন্টের কুশপুতুল দাহ

নিজস্ব প্রতিনিধি,নদিয়াঃ অতিমারি করোনা ভাইরাস চীনের উহান শহর থেকে বিশ্বের অন্যান্য দেশের সাথেসাথে ভারতবর্ষের সমস্ত রাজ্যে ছড়িয়ে পড়েছে। সেই আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে যেমন বাড়ছে তেমন মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এই অতিমারি ভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন। সারা দেশের মানুষ বিধ্বস্ত। কর্মহীন হয়ে পড়েছে মানুষ।চীন থেকে আসা এই মারণ করোনা ভাইরাসের দাপটে কর্মহীন হয়ে পড়ায় কত পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। তার ওপর গত সোমবার ভারত – চীন সীমান্তে লাদাখে চীনের অতর্কিত হামলায় ২০ জন ভারতীয় সেনা শহীদ হওয়ার পরই গোটা দেশ জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। করোনা ভাইরাসের কারনে বিশ্বের বহু দেশই চীনকে বয়কটের ডাক দিয়েছে। ইতি মধ্যে ভারত সরকার চীনা দ্রব্য বর্জন করেছে ।

 লাদাখ সীমান্তে চীনা সেনাবাহিনীর হাতে যে ২০ জন ভারতীয় সেনা শহীদ হন, সেই শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার বিকালে নদিয়ার সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের বিধায়ক আশিস বিশ্বাসের নেতৃত্বে মোম বাতি জ্বালিয়ে এক মৌন মিছিল বের হয়। মাজদিয়া বাজার থেকে কৃষ্ণগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ২ কিমি পথ মিছিল করে শতাধিক বিজেপি কর্মী সমর্থক। মিছিল শেষে কৃষ্ণগঞ্জ বাজারে চীনা প্রেসিডেন্টের কুশপুতুল দাহ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here