সুশান্তের মৃত্যু তদন্ত চলাকালীনই মুম্বইয়ের বাড়ি থেকে বেপাত্তা রিয়া

দেবদত্তা সাহাঃ  সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার তদন্ত নিয়ে প্রথম দিন থেকেই জল ঘোলা হয়ে চলেছে। একাধিক  তারকার নাম জড়াচ্ছে সুশান্তের মৃত্যুর তদন্তের সঙ্গে। বারবার প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম উঠে আসছে সন্ধভাজন্দের তালিকায়। কদিকে সুশান্তের বাবা রিয়ার বিরুদ্ধ মামলা দায়ের করছেন। অন্যদিকে জানা যাচ্ছে, চক্রবর্তী এবং তাঁর পরিবার মুম্বইয়ের বাড়ি ছেড়ে চলে গিয়েছেন।

জানা যাচ্ছে, তিন চারদিন আগেই মধ্যরাতে মুম্বইয়ের বাড়ি চেড়েছন রিয়া এবং তাঁর পরিবার। রিয়ার বিল্ডিং ম্যানেজারের দেওয়া তথ্য অনুযায়ী রিয়া, তাঁর বাবা, মা এবং ভাইকে সঙ্গে করে একটি বড় স্যুটকেস হাতে মুম্বইয়ের বাড়ি থেকে মধ্যরাতে চলে গিয়েছেন।

দিন চারেক আগেই একটি নীল গাড়িতে করে তাঁরা মুম্বইয়ের বাড়ি থেকে চলে গিয়েছেন। তদন্ত চলাকালীন হঠাৎই মুম্বইয়ের বারি থেকে চলে যাওয়ায় জল্পনা আরও বেড়েছে। প্রশ্ন উঠছে হঠাৎ বাড়ি ছেড়ে কোথায় গেলেন রিয়া ও তাঁর পরিবার? বাড়ির ছাড়ার সিদ্ধান্তই বা কেন? পাশাপাশি মধ্যরাতেই বা কেন তিনি ও তাঁর পরিবার মুম্বইয়ের বাড়ি ছাড়লেন? এখনও এসবের উত্তর কিছুই মিলছে না।

এমনকি বিল্ডিং ম্যানেজারের কথা অনুসারে সুশান্ত তাঁর মৃত্যুর বেশ কিছুদিন আগে থেকেই রিয়ার বাড়িতে যাতায়াত বন্ধ করে দিয়েছিলেন। ইতিমধ্যেই বিহারের ডিজিপি জানিয়েছেন, একটি বিশেষ দল এই তদন্তের জন্য মুম্বই পাঠানো হয়েছে। তাঁরাও এখনও রিয়াকে খুঁজে বের করতে অক্ষম। তবে নিখোঁজ হয়ে যাওয়ার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here