১৫-র কিশোরীকে ধর্ষণ, আত্মীয়া-সহ ধৃত ৮

খবর এইসময়,নিউজ ডেস্কঃ  কর্নাটকের চিকমাগালুরে ১৫ বছরের কিশোরীকে পাঁচ মাস ধরে ধর্ষণ ও পাচারের অভিযোগে আট জনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ জানিয়েছে যে, তিন বছর আগে তার মায়ের মৃত্যুর পরে, ওই কিশোরী তার এক আত্মীয়ের সাথে থাকত, পুলিশ তাকেও গ্রেপ্তার করেছে। আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তিনি এই পুরো ঘটনাটি সম্পর্কে অবগত ছিলেন এবং সে-ই এই মামলায় প্রধান অভিযুক্ত।

গত ৩০ জানুয়ারি শ্রীঙ্গেরি থানায় জেলা শিশু সুরক্ষা কমিটির চেয়ারম্যান ১৭ জনের নামে মেয়েটিকে ধর্ষণের অভিযোগ জানান। অতিরিক্ত পুলিশ সুপার স্মৃতি জানান, ওই কিশোরী পাথর ভাঙার কাজ করত। সেখানে গিরিশ নামে এক বাস চালকের সঙ্গে তার পরিচয় হয়, যে মেয়েটিকে ধর্ষণ করে।

পুলিশ জানিয়েছে, গিরিশ অভি নামে এক যুবককে ওই ধর্ষিতার নম্বর দিয়েছিল। তিনিও মেয়েটিকে ধর্ষণ করেছিলেন। অভি মেয়েটির অশ্লীল ছবি তুলে ভিডিও বানিয়েছিল। এর পরেও অভির মন না ভরলে, পরে সে নাবালিকাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে এবং পরে তার বন্ধুরাও মেয়েটিকে ধর্ষণ করে বলে জানায় পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here