৬ বছরের বিবাহ সম্পর্কে ইতি টানলেন টলিউডের বিখ্যাত গায়ক

শুক্লা রায়চৌধুরীঃ দু’জনেই ছিলেন কলেজ বেলার বন্ধু। একসাথেই গান গাইতেন দু’জনে। এক সঙ্গে বহু অনুষ্ঠানে অংশ নিতেও দেখা গিয়েছে তাঁদের। ধিরে ধিরে খ্যাতি যখন আকাশ ছোঁয়া তখন দু’জনে আবদ্ধ হলেন বিবাহ বন্ধনে। সংসারও করলেন  টানা ৬ বছর। কিন্তু হঠাৎ করে কি এমন হল তাঁদের দু’জনের যে, সোশ্যাল মিডিয়ায় টুইট করে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানাতে হল টলিউডের বিখ্যাত গায়ক – সুরকারকে !

কাদের কথা বলছি ?

তারা আর কেউ নন টলিউডের বিখ্যাত গায়ক-সুরকার অনুপম রায় এবং তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী।

২০১৫ সালে ৬ ডিসেম্বর পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। টানা ছয় বছর সংসারও করলেন। কিন্তু আজ সোশ্যাল মিডিয়া টুইটারে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করে সঙ্গীতশিল্পী লিখেছেন ,‘আমরা, অনুপম ও পিয়া দুজনে মিলে আমাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। তবে স্বাধীন ভাবে বন্ধু হিসেবে থাকব আমরা।’

 

পিয়া নিজেও গান করেন । অনুপম ও পিয়াকে এক সঙ্গে বহু অনুষ্ঠানে অংশ নিতেও দেখা গিয়েছে। অবশেষে নিজেদের সম্পর্কের বিচ্ছিন্নতার কথা টুইটারে জানান তারা। জীবনে চলার পথে একে অপরের অভিজ্ঞতা নিয়ে এটাও লেখেন, আমাদের এই পথ চলা ছিল নানা অভিজ্ঞতা আর সুন্দর স্মৃতিতে ভরা। যদিও ব্যক্তি হিসেবে মতপার্থক্যর কারণে, আমরা ভেবেছি স্বামী-স্ত্রী হিসেবে আমাদের ভিন্ন হয়ে যাওয়াই আমাদের জন্য মঙ্গল। আগেও যেমন ভাল বন্ধু ছিলাম আমরা তেমনই থাকব। একে অন্যের সঙ্গে জুড়ে থাকব সব সময়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here