আমফানের ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি,বসিরহাটঃ  আমফানের ক্ষতিপূরণের টাকা না পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।শুক্রবার সকাল থেকে বিক্ষোভের জেরে হাসনাবাদের তালপুকুর এলাকায় বন্ধ হাসনাবাদ-মালঞ্চ রোড । বিক্ষোভকারীদের অভিযোগ  স্থানীয় তৃণমূল ব্লক সদস্যার পরিবারের ১২ জন সদস্যের মধ্যে দশজনের একাউন্টে আমফানের ক্ষতিপূরণের টাকা ঢুকেছে। ওই পঞ্চায়েত সমিতির সদস্যার দোতলা বাড়ি।

অপরদিকে গ্রামের বাসিন্দারা যাদের ঝড়ে ক্ষতি হয়েছে, বাড়ি ভেঙেছে তাদের বেশিরভাগই  ক্ষতিপূরণের টাকা পাননি। বেছে বেছে তৃণমূলের নেতার ঘনিষ্ঠ বাসিন্দারাই আমফানের ক্ষতিপূরণের টাকা পেয়েছে এই অভিযোগে হাসনাবাদ মালঞ্চ রোডের তালপুকুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ শামিল হয় এলাকার বাসিন্দারা। সকাল আটটা থেকে চলছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় বিডিওকে ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নে ওয়ার আশ্বাস দিতে হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here