কাঁচরাপাড়া কাঁপা মোড়ে লরি ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত বাইক চালক

সৌভিক সরকার, কাঁচরাপাড়াঃ  শনিবার রাত সাড়ে ১১ টা নাগাদ বীজপুর থানা এলাকার কাঁপা এয়ারফোর্স গেটের কাছে বনগাঁ রোডের উপর লরি ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক বাইক চালকের।মৃত যুবকের নাম তাপস পাল। কাঁপা পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা।তাপসের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান,  কাঁপা এয়ারফোর্স গেটের কাছে দ্রুত গতিতে আসা একটি মাল বোঝাই লরির সাথে বিপরীত দিক থেকে একটি মোটর বাইকের মুখোমুখি ধাক্কা লাগার পরে, মোটর   বাইক ও আরোহী দূরে ছিটকে যায়। স্থানীয়রা ছুটে যেতেই বেগতিক দেখে লরির চালক এবং খালাসি পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বীজপুর থানার পুলিশ। পুলিশ এসে মৃত বাইক চালকের দেহ কল্যাণী জে এন এম হাসপাতালে পাঠানোর ব্যাবস্হা করে। এবং ঘাতক লরিটি এবং দুর্ঘটনাগ্রস্থ মোটর সাইকেলটি থানায় নিয়ে যায়। তবে মর্মান্তিক ওই দুর্ঘটনার দু-ঘণ্টা কেটে গেলেও মৃত বাইক চালকের পরিচয় জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here