সল্টলেকের ভুয়ো চিকিৎসক গ্রেফতার

খবর এইসময়, নিউজ ডেস্কঃ  একাধিক ভুল চিকিৎসার অভিযোগে অভিযুক্ত এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করল পুলিশ। ভুয়ো চিকিৎসকের নাম কৃষ্ণ কুমার ঘোষ। বাড়ি সল্টলেক ছয়নাভি এলাকায়।

কলকাতার এনআরএস হাসপাতালের এক চিকিৎসকের প্যাডে নিজের নাম ছাপিয়ে চিকিৎসা করার অভিযোগে রবিবার উত্তর ২৪ পরগণার বনগাঁ এলাকা থেকে কৃষ্ণ কুমার ঘোষ নামে ওই ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

সল্টলেক ছয়নাভি এলাকার একটি চেম্বারে বসতেন এনআরএস হাসপাতালের এক চিকিৎসক। ওই একই চেম্বারে বসতেন ভুয়ো চিকিৎসক কৃষ্ণ কুমার ঘোষও। অভিযোগ, এনআরএস হাসপাতালের ওই চিকিৎসকের রেজিস্ট্রেশন  নম্বর ব্যবহার করে নিজের নামে প্যাড ছাপিয়ে দীর্ঘদিন ধরে চেম্বার চালাচ্ছিলেন কৃষ্ণ কুমার ঘোষ।

হুবহু প্যাড ছাপিয়ে তাতে নিজের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা এবং  ভুয়ো ডাক্তার জানতে পেরে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ করেন এনআরএস হাসপাতালের ওই চিকিৎসক। হাসপাতালের ওই চিকিৎসকের অভিযোগের ভিত্তিতেই রবিবার কৃষ্ণ কুমার ঘোষকে গ্রেফতার করা হয়।  সোমবার ধৃত ওই ভুয়ো চিকিৎসককে বিধাননগর আদালতে তোলা হবে বলে পুলিশি সুত্রে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here