ঝাড়গ্রাম পুলিশ লাইনে আচমকাই এলোপাথাড়ি গুলি চালাল কনস্টেবল 

 

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম :- ঝাড়গ্রাম পুলিশ লাইনে আচমকাই গুলি চালাল এক জুনিয়র পুলিশ কনস্টেবল। জানা গিয়েছে, ওই পুলিস কর্মীর নাম বিনোদ কুমার। পুলিস লাইনের মেন সেন্টি পোস্টে কর্মরত রয়েছেন তিনি। আজ, বৃহস্পতিবার জেলা পুলিসের চারতলা ভবনের ছাদ থেকে হঠাৎই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন ওই পুলিস কনস্টেবল। এখনও পর্যন্ত তাঁর এসএলআর বন্দুক থেকে মোট ৯ রাউন্ড গুলি চালিয়েছেন তিনি। ঘটনার জেরে তড়িঘড়ি ডিয়ার পার্ক থেকে কদম কানন মোড় পর্যন্ত রাস্তা সিল করে দেওয়া হয়। পাশাপাশি নিরাপদ স্থান থেকে অন্যান্য পুলিস কর্মীরা মাইকিং করে গুলি চালানোর কারণ জানতে চান। তাঁকে বলা হয় কোনও সমস্যা থাকলে তা জানানোর জন্য। অবিলম্বে সমস্যার সমাধান করে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু তাঁর পরেও গুলি চালানো বন্ধ হয়নি বলে জানা গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই অকুস্থলে হাজির হয়েছেন এলাকার এসডিওপি, অতিরিক্ত এসপি, আইসি। আনা হয়েছে অ্যান্টি ল্যান্ডমাইন একটি গাড়িও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here