তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়, পিছনেই মুকুল রায়! সাড়ে ৩ টে নাগাদ সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক ,খবর এইসময়: জল্পনা ছিল বেশ কিছুদিন ধরেই। আজ তার অবসান ঘটিয়ে তৃণমূল ভবনে পৌঁছে গেলেন মুকুল রায়। তবে,তার খানিক আগেই পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।তৃণমূল ভবনে পৌছেই বৈঠক শুরু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বৈঠক শেষে সাড়ে ৩ টে নাগাদ সাংবাদিক সম্মেলন করবেন তৃণমূল সুপ্রিমো।

আজ ১১ ই জুন দুপুর দুটো নাগাদ ছেলে শুভ্রাংশু কে নিয়ে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন মুকুল রায়। দুপুর দুটো কুড়ি নাগাদ পৌছে যান তৃণমূল ভবনে। তাঁর খানিক আগেই তৃণমূল ভবনে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের ফলাফলের পরেই জল্পনা উঠেছিল মুকুল – শুভ্রাংশু কে নিয়ে।

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে মুকুল রায়ের স্ত্রীকে দেখে আসার পর সেই ইঙ্গিত আরও জোরালো হয়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই নির্বাচনের আগে মেদিনীপুরে গিয়ে নির্বাচনী জনসভায় জানিয়েছিলেন “মুকুল শুভেন্দুর মত এত খারাপ নয় !” তারপর আজ এই দৃশ্য দেখে বুঝতে অসুবিধা হয়নি রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here