Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কলকাতা : মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ। কালীপুজোর পরের দিন অর্থাৎ ৯ নভেম্বর সোমবার দুপুরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায় দিল্লি পুলিশের একটি টিম। ১৩ বছরের পুরনো একটি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিতে যায় দিল্লি পুলিশ। ২০১৩ সালে পার্লামেন্ট স্ট্রিট থানার মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে দিল্লি পুলিশ। আজ ৯ নভেম্বর সোমবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিস দেয় দিল্লি পুলিশ।
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
এই প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলছেন, ‘নোটিসটা এতদিন পরে কেন দেওয়া হয়েছে তা নিয়ে কথা উঠতে পারে। কিন্তু নোটিসটা কেন দেওয়া হয়েছে তা নিয়ে কোনওদিন কোনও কথা উঠবে না। তার কারণ একটি মামলা হয়েছে। দিল্লি পুলিশ সেই মামলার বোধহয় দেখাশোনা করছে এবং সেখান থেকে তারা নোটিস পাঠিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা যিনিই হোন না কেন, ভারতের আইনের চোখে তো সকলের সমান হওয়া উচিত। সমস্ত নাগরিকের সমান অধিকার। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যে পলিটিকাল ইমিউনিটি পেয়ে এসেছেন মুখ্যমন্ত্রী হিসেবে, সেটা ওনার আর নেই। স্বভাবিকভাবেই ওনাকে যে নোটিস দেওয়া হয়েছে, সেটাকে ওনাকে এক্সিকিউট করতে হবে, ওনাকে পৌঁছতে হবে। তার যদি অন্যথা করেন তাহলে অন্যরকম ব্যবস্থা হবে সেটা আইনে লেখা আছে। বাকি মমতা জানেন।’
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
অন্যদিকে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় এই ঘটনা প্রসঙ্গে বলছেন, ‘ঘটনা যে ২০১৩- তে ঘটেছে, একজন মুখ্যমন্ত্রীর উপ আক্রমণ, তা নিয়ে চিঠি দিতে ওদের ১৩ বছর লাগল। এর মধ্যে ঋতব্রত গিয়ে নিশ্চয় তদ্বির করেছে, যাতে ওকে কোনও শাস্তি না দেওয়া হয়, ওর বিরুদ্ধে কোনও মামলা না করা হয়। এখন তো পশ্চিমবঙ্গ সরকার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। কিন্তু আমরা চাইব যে এই মামলাটা এগোক।’
Delhi Police has issued a notice to former West Bengal Chief Minister Mamata Banerjee, asking her to join the investigation in connection with a 2013 case registered at Parliament Street Police Station. The notice was served under Section 160 of the CrPC in FIR No. 057/2013, registered on April 9, 2013, under IPC Sections 186, 353, 332, 147, 149 and 34. According to police, Banerjee has been served the notice as a witness on behalf of the complainant and can meet the investigating officer at a date and place of her convenience
’আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই’, গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস