“বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম” ভুবনের এই গান এখন বিশ্ব জুড়ে মানুষের মুখে মুখে 

নিজস্ব প্রতিনিধি, বোলপুরঃ পুরনো বাইকের পিছনে বাদামের বস্তা চাপিয়ে গান গাইতে গাইতে বাদাম বেচেন ভুবন বাদ্যকর, এটা রোজকার পরিচিত ছবি দুরবাজপুরের কুড়ালজুড়ি গ্রামের। নিজের কটা কথা সাজিয়ে নিয়ে নিজেই সুর বেধেছে আর তাতেই কেল্লাফতে। সে সুরেই যে সোশ্যাল মিডিয়া উথাল পাথাল হয়ে যাবে, তা ভাবেননি দুরবাজপুরের বাদামবিক্রেতা ভুবন বাদ্যকর।

 ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম…।’ দুরবাজপুরের কুড়ালজুড়ি গ্রাম ছাড়িয়ে আজকাল ভুবনের এই গানে মেতে দুনিয়া জুড়ে থাকা নেটমাধ্যম। ইউটিউব থেকে রিল, ফেসবুক থেকে ইউটিউব, টিকটক এ নজর কাড়ছে ভুবনের গান।

বহু শিল্পী ভুবনের এই গান রিমিক্স যেমন করেছেন , তেমনই ভিডিয়োটির সঙ্গে নানান ধরনের মিমকেও জুড়ে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here