আবারও এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন মদন মিত্র

পল্লব হাজরাঃ    আবারও অসুস্থ হয়ে কলকাতা এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।  সূত্রের খবর, তাঁর গলায় সমস্যা ধরা পড়েছে।  জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই নাকি মদন মিত্রের গলায় একটা সমস্যা হচ্ছে। সেই সমস্যার পরিপ্রেক্ষিতেই ডাক্তারের কাছে যান তিনি। চিকিৎসকের পরামর্শে মদনের গলায় ছোট একটা অস্ত্রোপচারও করা হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পরিবার সূত্রে খবর, মদন মিত্রের গলায় একটি টিউমার রয়েছে যা অপারেশন করা হবে। এদিন এসএসকেএম হাসপাতালে মদন মিত্র বলেন, কথা বললে তাঁর গলা থেকে কাকের মতো আওয়াজ বেরোচ্ছে।

বহুদিন ধরেই গলার একটা সমস্যা নিয়ে ভুগছেন কামারহাটির বিধায়ক। ভোকাল কর্ডে সমস্যা রয়েছে বলে জানা গিয়েছিল গত বছর মে মাসে। সে সময় অস্ত্রোপচারের বিষয়টি নিয়ে বিশেষ জোর দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, এবার তার প্রয়োজনীয়তা অনুভব করছেন চিকিৎসকরা। এসএসকেএম সূত্রে খবর, আট সদস্যর মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ইতিমধ্যেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here