Breaking News: “টিটাগড়ে বোম ফেলা বন্ধ হয়েছে কিন্তু বোম রাখা বন্ধ হয়নি” রাজ চক্রবর্তী

 

নিজস্ব প্রতিনিধি, টিটাগড়:   বুধবার রাতে টিটাগর থানার অন্তর্গত কারবালায় বোমা বিস্ফোরণে আহত শিশুর পরিবারের সাথে দেখা করতে আসেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী।

প্রথমে এসে ঘটনা স্থল পরিদর্শন করেন তিনি এরপর আহত শিশুর বাড়িতে গিয়ে তার সাথে দেখা না পাওয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, টিটাগড়ে বোম ফেলা বন্ধ হয়েছে কিন্তু বোম রাখা বন্ধ হয়নি। পুলিশি নজরদারি রয়েছে তারপরেও পুলিশকে আরো নজরদারি বাড়াতে হবে। আহত দুই শিশুর সুস্থতা কামনা করে বিধায়ক জানালেন পরিবারের পাশে আছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here