Panik in Baranagar: আকাশ থেকে পড়ছে ছাই! ঘটনাকে ঘিরে উত্তেজনা বরানগরে

 

পল্লব হাজরা, বরানগর:  সন্ধ্যের পর থেকেই খোলা আকাশ থেকে নেমে আসছে ছাই। যাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে বরাহনগর বাসিন্দার একটি অংশে। বাড়ির ছাদ থেকে রাস্তায় সর্বত্র মিলছে পোড়া ছাইয়ের দেখা। বরাহনগর এর সাথে সাথে কামারহাটি, দক্ষিণেশ্বর, দমদম সহ বিস্তীর্ণ অঞ্চলে এই ছাইয়ের দেখা মিলছে।

 

বরাহনগরের বাসিন্দা ঋতম ঘোষ জানান, সন্ধ্যের পর ছাদে যেতেই ছাদের মেঝেতে পড়ে থাকা ছাই দেখে কৌতূহল জাগে মনে। আকাশের দিকে তাকালে দেখা যায় উড়ন্ত ছাই এসে পড়ছে। তবে কোথা থেকে এই ছাইযের উৎস তা বোঝা যায়নি। রিতম আরো বলেন লোকডাউন সময় কালেও ঠিক এমন ঘটনার ঘটেছিল। তবে তখন যেমন ঘটনাটি রহস্য হয়ে থেকে গেছিল আজকের ঘটনাটাও ঠিক তেমন।

তবে কিছু মানুষের অনুমান বরাহনগরের পার্শ্ববর্তী বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ের ধারে ভাগার থেকে এই ছাই উড়ে আসতে পারে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here