অসুস্থ শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য

 

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নতুনকরে দায়িত্ব নেওয়ার পর কিছুদিন যেতে না যেতেই অসুস্থ হযে পড়লেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। তাঁকে ভর্তি করা হয় শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে যে বেশ কিছুদিন ধরেই জ্বর,সর্দিতে ভুগছিলেন। এরপর অশোকবাবুর সোয়াব টেস্ট করা হয়। এবং রিপোর্ট নেগেটিভ আসে। এই বিষয়ে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য শংকর ঘোষ বলেন, বেশকিছু দিন ধরেই জ্বর সহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তব তার সোয়াব টেস্ট করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। এর পাশাপাশি চিকিৎসকদের নজরদারিতে থাকতে বলা হয়। আসলে তাঁর বাড়িতে দেখা শোনার মত তেমন কেউ না থাকায় জন্য এদিন হাসপাতালে ভর্তি করা হয় অশোক বাবুকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here