Bidisha dey Majumdar :মডেল-অভিনেত্রী ঝুলন্ত দেহ উদ্ধার নাগেরবাজারে

 

পল্লব হাজরা ,দমদম: পল্লবী দে-র পর আরেক অভিনেত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল নাগেরবাজার রামগড় কলোনি অঞ্চলে।

বুধবার সন্ধ্যায় বিদিশা দে মজুমদার নামে এক মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার করে নাগেরবাজার থানার পুলিশ। স্থানীয় সূত্রের খবর ভাটপাড়ার বাসিন্দা হলেও দেড়মাস আগে দমদম রামগড় কলোনির একটি আবাসনে তিন তলায় ভাড়া আসেন বিদিশা। একুশ বছরের বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ঘনিষ্ঠ মহলে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আর জি কর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পল্লবী দে-র পরে ফের এক অভিনেত্রীর রহস্যমৃত্যু নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। চলতি মাসে গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল অভিনেত্রী পল্লবী দে-র ঝুলন্ত দেহ। সেই ঘটনার ধোঁয়াশা কাটতে না কাটতেই ১০ দিনের মধ্যে ফের এক রহস্যমৃত্যু শহরে।সম্পর্কের টানাপোড়েন নাকি মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোন কারণ তা নিয়ে তদন্তে নেমেছে নাগেরবাজার থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here