Digha: মহিলার স্নানের ভিডিও তুলে ব্ল্যাকমেল করে দিনের পর দিন ধর্ষণ ! গ্রেফতার অভিযুক্ত যুবক

সঞ্জয় কাপড়ি, দিঘা:  সৈকত নগরী দিঘার প্রতিবেশী মহিলার স্নানের আপত্তিকর ভিডিও তুলে রেখে দিনের পর দিন ব্ল্যাকমেল করে ধর্ষণ করার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। মহিলার অভিযোগের ভিত্তিতে অবশেষে অভিযুক্ত যুবককে গ্রেফতার করলো পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরীর দিঘা পায়া গ্রামে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবক বিশ্বজিৎ মণ্ডল। তার বাড়ি দিঘা থানার পায়া গ্রামে।

সূত্রের খবর, দিঘা পায়া গ্রামের যুবক বিশ্বজিৎ মণ্ডল প্রতিনিয়ত প্রতিবেশী ওই গৃহবধুর বাড়িতে যাতাযাত ছিল। অভিযোগ, কিছুদিন আগে প্রতিবেশী গৃহবধু যখন বাড়ির বাথরুমের স্নান করছিলেন ঠিক তখনই বাড়িতে হাজির হন বিশ্বজিৎ। মহিলার অলক্ষ্যে স্নানের আপত্তিকর ভিডিও মোবাইলে ক্যামেরা বন্দি করেন। এরপর ওই মহিলাকে ক্যামেরায় আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেবে বলে হুমকি দিতে শুরু করে।

এরপর দিনের-পর-দিন ব্ল্যাকমেল করে ওই মহিলার সঙ্গে দীর্ঘ কয়েক বছর ধরে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বিশ্বজিৎ। শুধু তাই নয় ওই মহিলার কাছ থেকে কয়েক লক্ষ টাকা ও সোনার গয়নাও হাতিয়ে নেয় বলে অভিযোগ। লোকলজ্জা ভয়ে ওই মহিলা কাউকে জানাতে সাহস পাননি। সাম্প্রতিক গত ২৮ শে মার্চ ওই মহিলার বাড়িতে হাজির হয় বিশ্বজিৎ মণ্ডল। মহিলার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে ও গয়না হাতে নিয়ে চম্পট দেয় অভিযুক্ত বিশ্বজিৎ। ওই মহিলার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় গ্রামের বাসিন্দারা দেখতে পান।

 এরপর বাধ্য হয়ে ওই মহিলার স্বামী বাড়ি ফিরতেই ঘটনার কথা জানান। শনিবার সন্ধ্যায় সুবিচারের আশায় দিঘা থানার পুলিশের দ্বারস্থ হয় এই মহিলা। অভিযুক্ত বিশ্বজিৎ মণ্ডলের বিরুদ্ধে দীঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে রাতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here