Earthquake: শহরে ফের ভূমিকম্প! কম্পনের মাত্রা ৬, আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়ল শহরবাসী

#image_title

পল্লব হাজরা, বরানগর: ফের ভূমিকম্প অনুভূত হল শহর কলকাতায়। মঙ্গলবার রাত ৯টা ৭ মিনিটে হঠাৎ দুলে ওঠে শহর। ভূমিকম্পের(Earthquake)কেন্দ্র মায়ানমার। রিখটার স্কেলে মাত্রা ৬। কলকাতার পাশাপাশি ভূমিকম্প অনুভূত হয় রাজ্যের একাধিক জেলায়। প্রায় ১৫ মিনিট স্থায়ী হয় কম্পন। এদিন সকাল ১০টা নাগাদ তিব্বতে ভূমিকম্প লক্ষ্য করা যায় সেক্ষেত্রে কম্পনের মাত্রা ছিল ৩.২।

Earthquake on 03.02.2026

অফিস থেকে বাড়ি ফিরে বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ খাট নড়ছে অনুভূত হয় বেলঘড়িয়ার বাসিন্দা কৌস্তভ মিত্রর। বিষয়টা টের পেতেই আতঙ্কে পরিবার নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন তিনি।
গত বছর ২১ নভেম্বর ভূকম্পের সাক্ষী হয়েছিল শহরবাসী। সেই সময় উৎসস্থল ছিল বাংলাদেশ ও মায়ানমার সংলগ্ন এলাকা। বছর ঘুরতেই ফের কম্পনে সাধারণ মানুষের মনে সৃষ্টি হয়েছে আতঙ্ক।